সিপ্লাস ডেস্ক: দেশে গত ২৪ ঘন্টায় আরও ৪ হাজার ৯৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১১৪ জন।
বুধবার(২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৫ হাজার ৬২৭ জনের। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৭৭ হাজার ৯৩০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে ৩৩ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে।
শনাক্ত রোগীর হিসাবে দৈনিক শনাক্ত রোগীর হার দাঁড়াচ্ছে ১৪ দশমিক ৭৬ শতাংশ, যা ১৫ জুনের পর সর্বনিম্ন।








