সিপ্লাস ডেস্ক: দেশে গত ২৪ ঘন্টায় আরও ৫ হাজার ২৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ১১৪ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে দেশে মোট ১৪ লাখ ৭২ হাজার ৯৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে মোট ২৫ হাজার ৫১৩ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘন্টায় মোট ৩৪ হাজার ৭০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ১২ শতাংশ।
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৯০৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৮১ হাজার ৭৬৩ জন।








