নিউজটি শেয়ার করুন

দেশে গত ২৪ ঘন্টায় আরও ৫৭১৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১১৭

সিপ্লাস ডেস্ক: দেশে গত ২৪ ঘন্টায় আরও ৫ হাজার ৭১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ১১৭ জনের মৃত্যু হয়েছে।

সোমবার(২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় পৌনে ৩৭ হাজার নমুনা পরীক্ষা করা হয়।

গত এক দিনে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্ত রোগীর হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ৫৪ শতাংশ. যা আগের দিনের চেয়ে সামান্য বেশি।

সব মিলিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জন জন কোভিড রোগী শনাক্ত হল; তাদের মধ্যে মৃত্যু হয়েছে মোট ২৫ হাজার ৩৯৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর রোববার তার আগের ২৪ ঘণ্টায় দেশে ৪ হাজার ৮০৪ জন নতুন রোগী শনাক্তের কথা জানিয়েছিল। আর মৃত্যু হয়েছিল ১৩৯ জনের। সেই হিসেবে গত এক দিনে মৃত্যু কমলেও শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে।

যে ১১৭ জন গত এক দিনে মারা গেছেন, তাদের ৬৪ জন নারী আর ৫৩ জন পুরুষ। দেশে কোভিডে মৃতদের ৬৫ শতাংশই যেখানে পুরুষ, সেখানে এক দিনে পুরুষের চেয়ে বেশি নারীর মৃত্যুর ঘটনা বিরল।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here