Site icon CPLUSBD.COM

দেশে গত ২৪ ঘন্টায় আরও ৬৫৬৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১৫৯

সিপ্লাস ডেস্ক: দেশে গত ২৪ ঘন্টায় আরও ৬ হাজার ৫৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৫৯ জন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে দেশে করোনায় মোট ২৪ হাজার ৮৭৮ জনের মৃত্যু হয়েছে। দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ৪৭ হাজার ২১০ জনের ।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার আগের দিনের মতই সাড়ে ১৭ শতাংশের সামান্য বেশি। জুলাই মাসের বেশিরভাগ সময় এই হার ৩০ শতাংশের আশেপাশে ছিল।

আগের দিন বুধবার সারা দেশে ৭ হাজার ২৪৮ জন নতুন রোগী শনাক্ত হয়, মৃত্যু হয় ১৭২ জনের। সে হিসেবে এক দিনে শনাক্ত রোগী আর মৃত্যুর সংখ্যা কমেছে।