সিপ্লাস ডেস্ক: দেশে গত ২৪ ঘন্টায় আরও ৬ হাজার ৭৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১৯৫ জন।
শনিবার(২৪ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে দেশে মোট ১১ লাখ ৫৩ হাজার ৩৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে মোট ১৯ হাজার ৪৬ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ৭২৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৮৮ হাজার ৩৩৯ জন। গত ২৪ ঘন্টায় ২০ হাজার ৮২৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩২ দশমিক ৫৫ শতাংশ।
এর আগে গতকাল শুক্রবার (২৩ জুলাই) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬৬ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ৬ হাজার ৩৬৪ জনের।








