সিপ্লাস ডেস্ক: দেশে গত ২৪ ঘন্টায় আরও ৬ হাজার ৮৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১৭৮ জন।
শনিবার(১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে দেশে মোট ১৪ লাখ ১২ হাজার ২১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মোট মৃত্যু হয়েছে মোট ২৩ হাজার ৯৮৮ জনের।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। এর ১০দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।








