সিপ্লাস প্রতিবেদক: দেশে গত ২৪ ঘন্টায় আরও ৭ হাজার ২৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১৭২ জন।
বুধবার(১৮ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে দেশে মোট ১৪ লাখ ৪০ হাজার ৬৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২৪ হাজার ৭১৯ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী বুধবার নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ১৭ দশমিক ৬৭ শতাংশ, যা আগের দিন ছি ১৯ দশমিক ১৮ শতাংশ।








