সিপ্লাস ডেস্ক: দেশে গত ২৪ ঘন্টায় আরও ৮ হাজার ১৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ২৬১ জনের মৃত্যু হয়েছে।
শনিবার(৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এনিয়ে দেশে মোট ১৩ লাখ ৪৩ হাজার ৩৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছে ২২ হাজার ৪৪১ জন।
গত ২৪ ঘন্টায় ৩১ হাজার ৭১৪ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার ২৫ দশমিক ৬৫ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৬ হাজার ৩৮৩ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৮৮ হাজার ৮২০ জন।








