Site icon CPLUSBD.COM

দেশে প্রথমবারের মতো এক এমপি করোনাভাইরাসে আক্রান্ত

সংসদে সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক শুক্রবার রাতে বলেন, “আজ শহীদুজ্জামান সরকারের রিপোর্ট পজিটিভ এসেছে।”

শহীদুজ্জামান সরকার বর্তমানে সংসদ সদস্য ভবনে (ন্যাম ফ্ল্যাট) বরাদ্দ পাওয়া ফ্লাটে আছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের আরেক সংসদ সদস্য।

শহীদুজ্জামান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।