Site icon CPLUSBD.COM

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিমানবন্দরে পিসিআর ল্যাব বসাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সিপ্লাস ডেস্ক: ১২ দিনের কর্মসূচি শেষে যুক্তরাষ্ট্র ওয়াশিংটন ডিসি থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় বিকাল ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটে তিনি রওনা হন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফর-সঙ্গীদের নিয়ে ফিনিশ রাজধানী হেলসিঙ্কি হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

ওয়াশিংটন ডিসি থেকে যাত্রা শুরু পর ১ অক্টোবর স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে ফ্লাইটটি হেলসিঙ্কি-ভানতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখানে ফিনল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত (অনাবাসিক) মো. নাজমুল ইসলাম প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।

হেলসিঙ্কিতে দুই থেকে তিন ঘণ্টা যাত্রা-বিরতির পর সেখানকার স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দিবে।

এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাবেন ফিনল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত (অনাবাসিক) মো. নাজমুল ইসলাম।