হাটহাজারী প্রতিনিধিঃ হাটহাজারী উপজেলার বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসার ২ দিনব্যাপী ৬৫ তম বার্ষিক সভা ও প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আল্লামা জাফর আহমদ সিদ্দিকী (রহ.)’র ২৭তম ওফাত বার্ষিকী এবং শহীদ ফারুক-সোলাইমান খাঁনসহ এ মাদরাসার সকল মরহুম দাতা-শুভাকাঙ্খিদের ইছালে ছাওয়াব মাহফিল গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারী বৃহস্পতি এবং শুক্রবার দিনব্যাপী মাদরাসা মাঠে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
প্রথম দিনের কর্মসূচীতে ছিল খতমে কোরআন, বোখারী, গাউসিয়া, খাজেগান, শেফা, মাজমুয়ায়ে সালাওয়াতে রাসুল (দ.) ও মিলাদ মাহফিল।
২য় দিনের কর্মসূচীতে ছিল ওয়াজ-নসিহত, মিলাদ মাহফিল, আখেরী মোনাজাত ও তাবরুক বিতরণ।
সমাপনি দিন শুক্রবার রাতে মিলাদ মাহফিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এস.এম ফরিদ উদ্দিন (মা.জি.আ.)’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শাহজাদায়ে গাউসুল আজম মাইজভান্ডারী শাহ ছুফি সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানী আল মাইজভাণ্ডারী (মা.জি.আ.)।
প্রধান আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসচিব আল্লামা আবুল কাসেম নূরী (মা.জি.আ.)।
বিশেষ আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের চেয়ারম্যান আল্লামা ড. এস. এম বোরহান উদ্দিন, ছিপাতলী জামেয়া আলিয়া মাদরাসার মুহাদ্দিস আল্লামা গাজী মোঃ শফিউল আলম নেজামী, উরকিরচর গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাসান রেজা আল কাদেরী, মাওলানা ফখরুদ্দিন আল কাদেরী, মাওলানা জয়নুল আবেদীন জিহাদী, মাওলানা মনজুরুল ইসলাম।
বক্তব্য রাখেন মাদারাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি প্রকৌশলী মুহাম্মদ আবুল কালাম, উপাধ্যক্ষ মাওলানা হাফেজ সৈয়দ নুরুল আমিন, শাহজাদা আলহাজ্ব কাজী মাওলানা আ.ন.ম মনজুর হায়দার সিদ্দিকী, মাওলানা ফরিদুল হক চৌধুরী।
প্রথম দিনের মাহফিলে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাত হাটহাজারী পূর্ব শাখার সভাপতি মাওলানা এ জেড এম হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ মাওলানা সৈয়দ আবু তাহের, অধ্যক্ষ ক্বারী আবু তৈয়ব হামিদী।
বিশেষ আলোচক ছিলেন চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা রফিক উদ্দিন সিদ্দিকী, অধ্যক্ষ আল্লামা সেলিম উদ্দিন আনোয়ারী, মাওলানা ইউসুফ বাহার যুক্তিবাদী। উপস্থিত ছিলেন প্রবীণ আলেম হাফেজ মুহাম্মদ আমিন, মাওলানা জসিম উদ্দিন তৈয়বী, মাওলানা এস এম আইয়ুব বদরী, মাওলানা জাকের আহমদ সিদ্দিকী, মাওলানা আবু তাহের ফারুকী, মাওলানা মুহাম্মদ উল্লাহ সিদ্দিকী, মাওলানা আনোয়ার হোসেন ফারুকী, মাওলানা ওবাইদুল হক বুড়িশ্চরী, মাওলানা নুরুল আমিন, মাওলানা আবুল কাসেম রেজা, মাওলানা সেলিম খান ইলিয়াছি প্রমুখ।
২ দিন ব্যাপী অনুষ্ঠানে বক্তারা বলেন,মাদরাসা শিক্ষা হচ্ছে একটি বহুমুখি শিক্ষা। মাদরাসা শিক্ষার্থীরা সব বিষয়ের জ্ঞানের অধিকারী হয়। পাশাপাশি তাঁরা ইসলামী জ্ঞান-বিজ্ঞান অর্জন করে তা বিশ্বের সর্বত্র ছড়িয়ে দেয়। দেশে- বিদেশে যুগোপযোগি শিক্ষা ও তথ্য প্রযুক্তির উন্নয়নেও মাদরাসা শিক্ষার্থীরা গুরুত্বপুর্ণ দায়িত্ব পালন করছে।
বক্তারা আরো বলেন ইসলামী শিক্ষার পাশাপাশি বহুমুখি শিক্ষা অর্জন করে নীতি নৈতিকতায় পূরিপূর্ণ এক সুন্দর জীবন গঠন করতে পারে তাঁরা। যা দেশের মানুষের আদর্শ জীবন গঠনের জন্য অনুকরণীয় হতে পারে। তাই মাদরাসা শিক্ষার প্রচার ও প্রসারে সর্বস্তরের মুসলমানদের ভুমিকা রাখতে হবে।








