Site icon CPLUSBD.COM

দেশে লাফিয়ে বাড়ছে করোনায় মৃত্যু, শনাক্তও বাড়ছে প্রতিদিন

দেশে লাফিয়ে বাড়ছে করোনায় মৃত্যু
সিপ্লাস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ৭২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ৮৫ জনের মৃত্যু হয়েছে। 
বুধবার (২৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৮৭ জনে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৬৬ হাজার ৮৭৭ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ১৬৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৯১ হাজার ৫৫৩ জন। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় ২৮ হাজার ২৫৬ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৭ দশমিক ২৭ শতাংশ।

এর আগে মঙ্গলবার (২২ জুন) দেশে করোনায় ৭৬ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া আরও ৪ হাজার ৮৪৬ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (২৩ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৮ হাজার ২২৪ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৮ হাজার ২১৪ জন।