দেশে হালনাগাদ মোট ভোটার সংখ্যা ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২ জন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
ভোটার দিবস উপলক্ষে সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানান তিনি।

তিনি জানান, মোট ভোটারের মধ্যে নারী ভোটার ৫ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার ২২২ জন। পুরুষ ভোটার ৫ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৫৩০ জন। দেশে তৃতীয় লিঙ্গের ভোটার ৩৬০ জন। নতুন ভোটার সংখ্যা ৬৯ লাখ ৭১ হাজার ৪৭০ জন।

এদিকে চট্টগ্রাম নির্বাচন কমিশন আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় মোট পূর্বের ভোটার সংখ্যা ১৯০২৮১০ জনের সাথে নতুন ৮৫০৮৪ জন ভোটার যুক্ত হয়ে ১৯৮৭৮৯৪ জনে দাঁড়িয়েছে৷ এই হিসেবে ৪.৪৭ শতাংশ হারে ভোটার বেড়েছে৷ অন্যদিকে পুরো চট্টগ্রাম জেলায় হালনাগাদকৃত ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা ৫৯২১৯৪৮ জন৷








