সিপ্লাস ডেস্ক: দেশে গত ২৪ ঘন্টায় আরও ৩ হাজার ৩৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ৮৬ জনের মৃত্যু হয়েছে। দেশে এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ছাড়িয়ে গেল।
এই সংখ্যা ১৪ লাখ ছড়িয়েছিল গত ১৩ অগাস্ট। অর্থাৎ, সর্বশেষ এক লাখ নতুন রোগী শনাক্ত হতে সময় লেগেছে ১৮ দিন।
মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৩ লাখ থেকে ১৪ লাখে পৌঁছাতে সময় লেগেছিল ৯ দিন। অর্থাৎ সংক্রমণের গতি এখন অনেকটা ধীর হয়ে এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার(৩১ আগস্ট) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৮ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়।
নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর মোট সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬১৮ জনে। তাদের মধ্যে ২৬ হাজার ১৯৫ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১১ দশমিক ৯৫ শতাংশে; এই হার আগের দিন ১২ দশমিক ০৭ শতাংশ ছিল।

