সিপ্লাস ডেস্ক: দেশে ২৪ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩১২ জন, মারা গেছে ৭ জন ।
এনিয়ে দেশে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ২ হাজার ৪৫৬ জন। মোট মৃত্যু হয়েছে ৯১ জনের। সুস্থ হয়েছেন আরও ৯ জন।
রোববার দুপুরে করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই ব্রিফিং করেন।
গত বছরের ডিসেম্বরে করোনাভাইরাস চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত সারা বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৩ লাখ ৪০ হাজার ৫১৯ জন। আর মারা গেছেন ১ লাখ ৬০ হাজার ৮৯৬ জন। সুস্থ হয়েছেন ৬ লাখ ৭০৩ জন।








