Site icon CPLUSBD.COM

দেশে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ২ হাজারের নিচে, ১২ সপ্তাহে সর্বনিম্ন

দেশে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ২ হাজারের নিচে

সিপ্লাস ডেস্ক: দেশে গত ২৪ ঘন্টায় আরও ১ হাজার ৭৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ৬১ জনের মৃত্যু হয়েছে।

শনিবার(৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ হিসাবে দেশে করোনাভাইরাসে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা দুই হাজারের নিচে নামল ১২ সপ্তাহ পর।গত ১২ জুনের পর এক দিনে এত কম রোগী আর শনাক্ত হয়নি। সেদিন ১ হাজার ৬৩৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল।মৃত্যুর সংখ্যাও ১১ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।

এনিয়ে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ১২ হাজার ২৬।দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬ হাজার ৪৯৩।

সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ৩ হাজার ৪২১ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৪ লাখ ৪৬ হাজার ৩ জন সুস্থ হয়ে উঠলেন।

সেই হিসাবে এই মুহূর্তে দেশে করোনাভাইরাসের রোগীর সংখ্যা ৩৯ হাজার ৫৩০ জন, যে সংখ্যাটি জুলাই-অগাস্ট মাসের অধিকাংশ সময় লাখের বেশি ছিল।

গত এক দিনে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্ত রোগীর হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৮২ শতাংশ। আগের দিন এই হার ১০ দশমিক ৭৬ শতাংশ ছিল।