নিউজটি শেয়ার করুন

দেশ জুড়ে চলছে ৭২ ঘন্টার ট্রাক ও কাভার্ড ভ্যান ধর্মঘট, চট্টগ্রাম বন্দরেও পড়েছে প্রভাব

দেশ জুড়ে চলছে ৭২ ঘন্টার ট্রাক ও কাভার্ড ভ্যান ধর্মঘট
ফাইল ছবি

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামসহ সারাদেশ জুড়ে ৭২ ঘন্টার ট্রাক ও কাভার্ড ভ্যান ধর্মঘট শুরু হয়েছে।

১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার ২১ সেপ্টেম্বর ভোর ৬টা থেকে শুরু হওয়া ধর্মঘট বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত চলবে।

ট্রাক কাভার্ড ভ্যানসহ পণ্যবাহী পরিবহন বন্ধ থাকার প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দরে। বন্দরে কনটেইনার পরিবহনের প্রাইম মুভার (ট্রেইলার), কাভার্ডভ্যান ও ট্রাকসহ পণ্যবাহী গাড়ি বন্ধ রাখায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে পণ্যবাহী গাড়ি ঢুকতে পারেনি বন্দরে। ফলে বন্দরের এনসিটি, সিসিটি ও জিসিবির জেটি ও ইয়ার্ডে লোড-আনলোড কার্যক্রম কিছুটা স্থবির হয়ে পড়ে।

চট্টগ্রাম প্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মাইনুদ্দিনজানান, ট্রাক ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ১৫ দফা দাবিতে ৭২ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে। আমরা তাদের ডাকে সাড়া দিয়ে পরিবহন বন্ধ রেখেছি।

১৫ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ট্রাক ও কাভার্ডভ্যানের অগ্রীম আয়কর নেওয়া যাবে না এবং এ পর্যন্ত নেওয়া অগ্রীম আয়কর ফেরত দিতে হবে। ১০ বছর ধরে ট্রাক ও কাভার্ডভ্যানচালকদের লাইসেন্স দেওয়া বন্ধ রয়েছে, অবিলম্বে লাইসেন্স দেওয়া চালু করতে হবে ইত্যাদি।

বাংলাদেশ ট্রাক ড্রাইভার্স ফেডারেশনের সভাপতি তালুকদার মো. মনির জানিয়েছেন, এটা মালিক ও শ্রমিকদের যৌথ কর্মসূচি।

আর সরকার দাবি না মানলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here