নিউজটি শেয়ার করুন

দেড় বছর পর ওমরাহ পালনের সুযোগ পাচ্ছে বাংলাদেশিরা

দেড় বছর পর ওমরাহ পালনের সুযোগ পাচ্ছে বাংলাদেশিরা

সিপ্লাস ডেস্ক: প্রায় দেড় বছর পরে বাংলাদেশিরা ওমরাহ পালনের সুযোগ পাচ্ছে। দুই ডোজ টিকা নেওয়ার শর্তে ১০ আগস্ট থেকে ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা। কত সংখ্যক মুসল্লি প্রতিদিন ওমরাহ পালনের সুযোগ পাবেন তাও জানিয়েছে সৌদি।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিদিন ২০ হাজারের বেশি মুসল্লি ওমরাহ পালন করতে পারবেন। তবে ভারত, পাকিস্থান ও ইন্দোনেশিয়াসহ নিষেধাজ্ঞার তালিকায় থাকা ১৩টি দেশের নাগরিক আপাতত ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন না।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দীর্ঘদিন বন্ধ ছিল ওমরাহ পালনের সুযোগ। সম্প্রতি আরবি নতুন বছরের প্রথম তারিখ থেকে ওমরাহ পালনের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি আরব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here