নিউজটি শেয়ার করুন

দেড় লাখ ইয়াবাসহ নারী আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলায় দেড় লাখ ইয়াবাসহ জুলেখা বেগম (২০) নামে এক নারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। ইয়াবা সহ আটক নারী পূর্ব লেদা লামার পাড়া এলাকার আবুল কাশেমের মেয়ে জুলেখা বেগম। ১৭ নভেম্বর রোববার গভীর রাতে হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদা লামার পাড়ার মোহাম্মদ আবুল কাশেমের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এই নারীকে আটক করা হয়।

র‌্যাব-১৫, টেকনাফ সিপিসি-১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব বলেন, হ্নীলা একটি বাড়িতে ইয়াবা মজুদ রেখে লেনদেন হচ্ছে, এমন গোপন সংবাদের খবরে তিনিসহ র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে জোলেখা নামে এক নারীকে আটক করা হয়। আটক নারীর স্বীকারুক্তি মতে বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বস্তা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, উদ্ধার বস্তার ভেতর থেকে ১ লাখ ৪৯ হাজার ৭’শ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। যার দাম ৭কোটি, ৪৮লক্ষ, ৫০ হাজার টাকা। ইয়াবাসহ আটক ধৃতকে মাদক মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। মাদক বিরুধী এ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।।