নিউজটি শেয়ার করুন

দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টেকনাফে

টেকনাফে বহু আলোচিত জাতীয় পত্রিকা দেশের প্রাচীনতম সংবাদপত্র দৈনিক ইত্তেফাকের ৬৭তম পদার্পণ উপলক্ষ্যে কেক কেটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

২৪ ডিসেম্বর দুপুর আড়াই টায় টেকনাফ উপজেলা পরিষদের মিলনায়তনে জাতীয় দৈনিক ইত্তেফাকের ৬৭তম বছরে পদার্পণ উপলক্ষ্যে দোয়া মাহফিল এবং কেক কেটে মিষ্টিমুখ করানো মধ্যদিয়ে পালিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানটি টেকনাফ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ ছৈয়দ হোছাইনের সভাপতিত্বে ও ইত্তেফাকের টেকনাফ সংবাদদাতা জসিম উদ্দিন টিপুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এতে সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল মনসুর, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মৌঃ ফেরদৌস আহমদ জমিরী, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, টেকনাফ প্রেসক্লাবের উপদেষ্টা সদস্য আশেক উল্লাহ ফারুকী, আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী বাবুল, সদস্য সিনিয়র নুরুল হক, আব্দুর রহমান, সংবাদকর্মী মুহাম্মদ ছলাহ উদ্দিন, নুরতাজুল মোস্তফা শাহীন শাহ, আমান উল্লাহ কবির, গিয়াস উদ্দিন ভূলু, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সাদ্দাম হোসাইন, শামসুদ্দিন, বিশিষ্ট উন্নয়নকর্মী এইচএন আমানসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন,দেশ জাতি ও সমাজের কল্যাণে এই পত্রিকার অবদানের কথা স্মরণ করেন। এই পত্রিকাকে অনুসরণ করে সবাইকে এগিয়ে যাওয়ার আহবান জানান।

সভা শেষে ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়। এরপর এই পত্রিকার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।