Site icon CPLUSBD.COM

দৈনিক সংগ্রামের সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া কাদের মোল্লাকে  ‘শহীদ’ উল্লেখ করে সংবাদ প্রকাশের জেরে দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৪ ডিসেম্বর) রাতে মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় মামলাটি (মামলা নং-২৪) করেন।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব বিজয় তালুকদার বলেন, দৈনিক সংগ্রামের সম্পাদকের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এ অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে সংগ্রামের কার্যালয় থেকে সম্পাদক আবুল আসাদকে হেফাজতে নেয় হাতিরঝিল থানা পুলিশ। ওই সময় পুলিশ জানায়, তাকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।