দেশে লবনের মূল্যবৃদ্ধি পাওয়া নিয়ে গুজব সৃষ্টির পাশাপাশি একশ্রেণীর অসাধু বিক্রেতা লবনের বাড়তি দর চাওয়ার অভিযোগ উঠছে। যার প্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এ সংক্রান্ত অভিযোগ গ্রহনের জন্যে হট লাইন নাম্বার চালু করেছে।
দোকানদার লবনের দাম বেশি চাইলে সরাসরি জাতীয় ভোক্তা অভিযোগ কেন্দ্রের টেলিফোন – ( ০২) ৫৫০১৩২১৮ মোবাইল নাম্বার – ০১৭৭৭-৭৫৩৬৬৮ জানাতে বলা হয়েছে। কিংবা এসংক্রান্ত তথ্য ০১৬২৪২৭৬০১২ নাম্বারে কল করে সরাসরি মঞ্জুর শাহরিয়ার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে জানানো যাবে।








