Site icon CPLUSBD.COM

দোকানদার লবনের দাম বেশি চাইলে সরাসরি ম্যাজিস্ট্রেটকে ফোন দিন

দেশে লবনের মূল্যবৃদ্ধি পাওয়া নিয়ে গুজব সৃষ্টির পাশাপাশি একশ্রেণীর অসাধু বিক্রেতা লবনের বাড়তি দর চাওয়ার অভিযোগ উঠছে। যার প্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এ সংক্রান্ত অভিযোগ গ্রহনের জন্যে হট লাইন নাম্বার চালু করেছে।

দোকানদার লবনের দাম বেশি চাইলে সরাসরি জাতীয় ভোক্তা অভিযোগ কেন্দ্রের টেলিফোন – ( ০২) ৫৫০১৩২১৮ মোবাইল নাম্বার – ০১৭৭৭-৭৫৩৬৬৮ জানাতে বলা হয়েছে। কিংবা এসংক্রান্ত তথ্য ০১৬২৪২৭৬০১২ নাম্বারে কল করে সরাসরি মঞ্জুর শাহরিয়ার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে জানানো যাবে।