নিউজটি শেয়ার করুন

দোহাজারীতে ‘আলোর দিশারী’র বর্ষপূর্তি উপলক্ষে পাঁচ শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

চন্দনাইশ প্রতিনিধি: “থ্যালাসেমিয়া থেকে পেতে হলে রক্ষা, বিয়ের আগে করুন রক্ত পরীক্ষা” এই শ্লোগানে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার হাছনদন্ডী এলাকার সামাজিক সংগঠন ‘আলোর দিশারী’র উদ্যোগে সংগঠনটির ১ম বর্ষপূর্তি উপলক্ষে শনিবার (৯ অক্টোবর) সংগঠনটির কার্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও থ্যালাসেমিয়া সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক উপ-শহরখ্যাত দোহাজারী পৌরসভার একমাত্র অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘দোহাজারী ব্লাড ব্যাংক’র সহযোগিতায় সকাল ৯ টা থেকে বিকাল ২ টা পর্যন্ত ওই এলাকার জনসাধারণ এবং হাছনদন্ডী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ প্রায় পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়া হয়।

এছাড়া স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করার জন্য জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।

মহামারি থ্যালাসেমিয়া রোগের প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে ধারণা দেয়া হয়।

এতে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা শহিদুল ইসলাম, প্রধান সমন্বয়ক নাঈম উদ্দিন, সভাপতি রকিবুল হোসেন রানা, প্রধান উপদেষ্টা সোহেল উদ্দিন চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, অর্থ সম্পাদক ওয়াহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক জিয়াউর রহমান, দোহাজারী ব্লাড ব্যাংক এডমিন এস.এম ওয়াহিদ রনি, মাইনুদ্দিন হাসান, মেহেরুল হাসান, কার্যকরী সদস্য আরফিন রানা, আদনান দেলোয়ার, মো. সারজান, সহ-কার্যকরী সদস্য সাইফুল ইসলাম আসিফ, আল রিয়াদ, শওকত রায়হান, ফয়সাল উদ্দিন, শাহেদ হোসাইন, বিনয়মিত্র ভিক্ষু প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here