নিউজটি শেয়ার করুন

দোহাজারীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

চন্দনাইশ উপজেলার দোহাজারীর ফুলতলা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে কমপক্ষে ১৫জন আহত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন- উম্মে হাফসা (২৯) সাতকানিয়া বালিয়া পাড়া, নুরু হোসেন (৫৫) চকরিয়া, মোঃ রফিক (৪৮), উখিয়া কক্সবাজার, মোঃ মুজিব রহমান (৬০) সাতকনিয়া, শামসুল আলম (৪০) দৌলতপুর কর্নফুলী, রাজিয়া বেগম (৪০) কৈয়ারকুল চকরিয়া।

দুর্ঘটনার শিকার হানিফ পরিবহনের যাত্রী নুরু হোসেন জানান, ‘চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী হানিফ পরিবহন বেপরোয়াভাবে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী ‘স্বাধীন ট্রাভেলস’ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন।’ আহতদের দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কেউ কেউ নিজ উদ্যোগে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

এ ব্যাপারে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আরাফাত বলেন, ‘দূর্ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যানচলাচল স্বাভাবিক করি। দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে গাড়ী দুটো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।