নিউজটি শেয়ার করুন

দোহাজারীতে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ছবি: সংগৃহীত

চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় বজ্রপাতে মারুফ (১৬) নামে এসএসসি এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সে দোহাজারী পৌরসভার জামিজুরী ঘোড়াপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র ও জামিজুরী রজবিয়া আজিজিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে আনছার আলীর খামার সংলগ্ন এলাকায় সবজি ক্ষেত পরিচর্যার কাজে নিয়োজিত পিতার জন্য ভাত নিয়ে যায় নিহত মারুফ। পিতাকে কাজে সহযোগিতা করে বিকাল আনুমানিক ৫টার দিকে বাড়িতে ফেরার সময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহাজারীতে একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর  খবরে পরিবার ও পাড়ায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।

দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বজ্রপাতে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here