চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার সমাজ সেবামূলক সংগঠন ‘বাতিঘর ফাউন্ডেশন’র উদ্যোগে দোহাজারী ৩১শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে এবং সরকারপাড়া এলাকায় পৃথকভাবে দু’টি স্বয়ংক্রিয় জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে।
এই টানেল দিয়ে প্রবেশ করার সময়, গেইটের চারিদিকে থাকা স্প্রে পাইপ দিয়ে অটোমেটিক জীবাণুনাশক বের হয়ে প্রবেশকারীকে জীবাণুমুক্ত করবে। আর আগত সকল ব্যক্তির শরীরে লুকিয়ে থাকা জীবাণু এতে মারা যাবে।
বুধবার (৩ জুন) বিকালে পৃথকভাবে জীবাণুনাশক টানেল দু’টি উদ্ভোধন করেন দোহাজারী তদন্ত কেন্দ্র আই.সি পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম ভূইয়া ও দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবু তৈয়্যব।
পরে বাতিঘর ফাউন্ডেশনের সভাপতি মুহিম বাদশা’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক আতিক মনসুরের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক নবাব আলী, সাবেক দোহাজারী ইউ.পি চেয়ারম্যান আবদুল্লা আল নোমান বেগ, আবুল কাশেম লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন সভাপতি ও উপজেলা যুবলীগ সদস্য মোঃ লোকমান হাকিম, এএসআই মোজাম্মেল, কবি ও প্রাবন্ধিক মুহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমূখ। এসময় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহেদ উদ্দীন শরীফ, আনোয়ার হোসেন পেঠান, রোমানুল ইসলাম, জিয়াউল হক টিপু, আরিফুল ইসলাম, সাজ্জাদ হোসাইন, মুহাম্মদ আব্দুল গণি, জাহিদুল ইসলাম সাকিব, নাঈম উদ্দীন বাবু, মিজানুর রহমান, আবদুল মোমেন রুবেল, হাফিজুর রহমান পারভেজ, মুহাম্মদ রবিউল ইসলাম, তানভীর হাসান জিসান, রানা, আনোয়ার, হাসান, সাগর, রিয়াদ, তানভীর, রেজাউল, রিফাত, মহিউদ্দিন, সুফিয়ান, ইমন, খুরশেদ, আজিজ, নিশাত, রুমেল, শরীফ, হৃদয়, খোকন প্রমূখ। সভায় বক্তারা বলেন, “বর্তমানে কমিউনিটি সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। আমাদের মধ্যে করোনা ভাইরাসের বাহক কে, তা চিহ্নিত করা সম্ভব নয়।
এমতাবস্থায় সামাজিক সংগঠন ‘বাতিঘর ফাউন্ডেশন’র উদ্যোগে দোহাজারী হাসপাতালের প্রবেশ পথে ও সরকারপাড়া এলাকায় বসানো হয়েছে পৃথক দু’টি জীবাণুনাশক টানেল। সকলকেই এই গেইট দিয়ে নিয়ম মেনে জীবাণুমুক্ত হয়ে এলাকায় ও হাসপাতালে প্রবেশ করতে হবে। আমরা আশাবাদী এমন উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিহত করা সহজ হবে।” করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সকলকে সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান বক্তারা।








