চন্দনাইশ প্রতিনিধি: “মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার”-এই শ্লোগানকে সামনে রেখে সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং প্রতিরোধে পুলিশকে মানুষের আরো কাছে নিয়ে যেতে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রমের উঠান বৈঠক ও সভা অনুষ্ঠিত হয়েছে।
দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের আয়োজনে হাজারী টাওয়ার ব্যবসায়ী কল্যাণ সমিতির সার্বিক সহযোগিতায় বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাজারী টাওয়ার চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।
হাজারী টাওয়ার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কাজী হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্র আই.সি পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল হালিম।
সমিতির সহ-সাধারণ সম্পাদক নাজিম উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্র এস.আই জাকির হোসেন, মোসলেহ উদ্দীন সাঈদী, মিলনকান্তি নাথ, মোঃ শহীদ, এমএ হামিদ ডিলার, আনসার আলী মিন্টু, আব্দুন্নুর, মোঃ আলী, আনছুর আলী, মোঃ ইলিয়াছ, নুরুল আনছার প্রমূখ।








