নিউজটি শেয়ার করুন

দোহাজারীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার দোহাজারী হাজারী শপিং মহলের সামনে শনিবার শিক্ষক বাহারুল আলমের স্বাভাবিক মৃত্যুর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে দোহাজারী পৌর আওয়ামীলীগ।

পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল শুক্কুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, সাবেক চেয়ারম্যান আবদুল্লা আল নোমান বেগ, উপজেলা যুবলীগ নেতা লোকমান হাকিম,সোলাইমান,কামরুল হাসান মিন্টু,জাহাঙ্গীরুল আলম,আবদুল গফুর রব্বানী,ওসমান আলী ভূট্টো,মেম্বার জামাল ,আবু মুছা প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা আরো বলেন, গত ৪ আগষ্ট দোহাজারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বাহারুল আলমের স্বাভাবিক মৃত্যু হয়েছিল। কিন্তু ভূমিদস্যু আক্তারুল আলম ও কাউছারুল আলম স্বার্থ হাসিলের লক্ষে হত্যার অজুহাত দেখিয়ে নিরহ ব্যক্তিদের মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে।

এসময় বক্তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিরহ ব্যক্তিদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here