চন্দনাইশ প্রতিনিধঃ দোহাজারী পৌরসভার হাজারী টাওয়ারে দ্বিতীয় তলায় সুবিশাল জায়গা জুড়ে আধুনিকতার ছোঁয়া নিয়ে আনুষ্ঠানিকভাবে কাপড়ের ফ্যাশন আর নতুনত্বের ডিজাইন এর ছাপ নিয়ে যাত্রা শুরু হয়েছে ইনসাফ শপিং মল সামগ্রীর শোরুম ।
শনিবার ( ২৬ ডিসেম্বর ) বিকাল প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন ধর্মপুর দরবার শরীফের পীর সাহেব কাজী সৈয়দ মোহাম্মদ আবদুল শাকুর রায়হান আজিজি। এসময় আরো উপস্থিত ছিলেন দোহাজারী আওয়ামী সাধারণ সম্পাদক বশির উদ্দিন খান মুরাদ, দোহাজারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব আব্দুল হালিম , হাজারী টাওয়ারে শপিং সেন্টার ব্যাবসায়ী সমিতির সভাপতি কাজী হাসান,স্বর্ণ ব্যাবসায়ী বাহাদুর ইসলাম, আমিনুল ইসলাম সওদাগর,মোঃ শাওকত,নয়ন, সাইম,সেকান্দর হোছেন ফয়সাল, মোঃ পারভেজ, ওসমান সওদাগ, এরফান প্রমূখ।
এসময় ইনসাফ, শপিং মল শোরুম এর স্বত্বাধিকারী মোহাম্মদ নাজিম উদ্দিন মেম্বার বলেন বিয়ের শাড়ী, পার্টি শাড়ী,থ্রী-পিছ, লেহেঙ্গাও গাউন , থান কাপড়,পাজ্ঞাবী,গার্মেন্টস্ আইটে, কিডস্ আইটেম, ইত্যাদি এর সকল প্রকার সামগ্রী পাইকারী ও খুচরা নায্যমূল্য পাওয়া যাবে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্মপুর দরবার শরীফের পীর সাহেব কাজী সৈয়দ মোহাম্মদ আবদুল শাকুর রায়হান আজিজি।








