Site icon CPLUSBD.COM

দোহাজারীতে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌর সদর এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মোঃ রবিউল ইসলাম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

গত রাত বুধবার তাকে দোহাজারী আটক করা হয়। তিনি সাতক্ষিরা কামাল নগর এলাকার মৃত শহিদুল ইসলাম মিয়ার পুত্র।

দোহাজারী তদন্ত কেন্দ্রের পুলিশ জানায়, দোহাজারী তদন্ত কেন্দ্রের এসআই মোঃ বিল্লাল হোসেন সংগীয় ফোর্সসহ নিয়ে দশ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন। পৌরসভার সিঙ্গার শো-রুমের সামনে অবস্থান নিয়েছিলেন তারা। এ সময় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে চট্টগ্রামমুখী একটি ট্রাক থেকে ইয়াবা উদ্ধার করা হয়। মাদক পরিবহনের দায়ে গাড়িটি জব্দ করেছে পুলিশ।

এই ব্যাপারে চন্দনাইশ থানার ওসি নাসির উদ্দিন সরকার বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার আসামিকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন।