চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার সিটি সেন্টারের সামনে থেকে শুক্রবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে তিনটায় চার হাজার পাঁচশ দশ (৪৫১০) পিস ইয়াবাসহ একটি ট্রাক আটক করেছে দোহাজারী তদন্ত কেন্দ্র পুলিশ।
দোহাজারী তদন্ত কেন্দ্র ইনচার্জ পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম ভূইয়া জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকে (চট্টমেট্টো-ন ১১-৬২১৫) করে ইয়াবা পাচার হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কের দোহাজারী পৌরসভার সিটি সেন্টারের সামনে ট্রাকটি থামানোর সংকেত দিলে ট্রাক চালক আমাদের থেকে একটু দূরে ট্রাক থামিয়ে হঠাৎ দৌড়ে উল্টা দিকে পালিয়ে যায়।
পরে সাক্ষীদের মোকাবেলায় ট্রাকটি তল্লাশি করে চালকের সিটের পাশে সিট বেল্টের বক্সের ভেতর থেকে ৪৫১০ পিস ইয়াবা উদ্ধার করি।
পলাতক চালকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।








