Site icon CPLUSBD.COM

দোহাজারীর দু’টি কমিউনিটি ক্লিনিকে ন্যাবুলাইজার মেশিন ও পালস অক্সিমিটার প্রদান

চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার পূর্ব জামিজুরী কমিউনিটি ক্লিনিক ও দিয়াকুল কমিউনিটি ক্লিনিকে ‘ন্যাবুলাইজার মেশিন’ এবং ‘পালস অক্সিমিটার’ প্রদান করেছেন যথাক্রমে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ অর্থ সম্পাদক এম.ফয়েজ আহমদ টিপু এবং চট্টগ্রাম সুপ্রিম হোল্ডিং লিমিটেড সিইও প্রকৌশলী জসিম উদ্দিন জনি।
সোমবার (২ আগস্ট) সকালে তাদের পক্ষে পূর্ব জামিজুরী কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সুমিতা দাশ গুপ্তা ও দিয়াকুল কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রিকু বড়ুয়ার কাছে তা হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মশিউর রহমান রাশেদ, ৮নং ওয়ার্ড আ.লীগ সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, ব্যবসায়ী আবু নাছের, পৌর আ.লীগ কার্যকরী সদস্য আব্দুর রশিদ, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবু তালেব, ৬নং ওয়ার্ড সভাপতি অভিজিৎ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, প্রবাসী শাহ্জাহান প্রমূখ।
প্রসঙ্গতঃ যেসব রোগী ফুসফুসের সমস্যায় আক্রান্ত এবং চিকিৎসাধীন অবস্থায় আছে তাদের জন্য এই নেবুলাইজার উত্তম একটি পদ্ধতি। নেবুলাইজার হচ্ছে এক ধরনের শ্বাসক্রিয়া জনিত চিকিৎসা। শিশু বা বয়স্ক মানুষ বা যেসব লোক ইনহেলার ব্যবহার করতে পারে না বা ইনহেলার ব্যবহার করা কষ্টসাধ্য তাদের জন্য নেবুলাইজার একটি উত্তম ও সুবিধাজনক উপায়।
এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত বা উপসর্গ রয়েছে এমন মানুষদের রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপ করার জন্য পালস অক্সিমিটার হতে পারে সাহায্যকারী একটি যন্ত্র। নানা কারণে বা অসুখে শ্বাস-প্রশ্বাসে সমস্যা হতে পারে, হৃৎস্পন্দন খুব কম, বেশি বা অনিয়মিত হতে পারে। পালস অক্সিমিটার দিয়ে ঝটপট মেপে নেওয়া যেতে পারে হৃৎস্পন্দন ও শরীরে অক্সিজেনের মাত্রা।