চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসদরের শাহী জামে মসজিদে চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৩ নভেম্বর) সকালে এ চুরির ঘটনা ঘটে।
জানা যায়, রবিবার সকাল আনুমানিক ৭ টার দিকে দোহাজারী পৌরসভা সদরের শাহী জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা খোরশেদ আলম মসজিদের গেইটে তালা লাগিয়ে বাড়িতে চলে যান। এই সুযোগে চোরের দল আনুমানিক সকাল ১০টায় মসজিদের সীমানা প্রাচীর টপকিয়ে মসজিদে ঢুকে স্টিলের আলমারি ভেঙে আলমারিতে থাকা মসজিদের তিনটি দানবাক্সের ৫০ হাজার টাকা, মুয়াজ্জিনের রক্ষিত ৭০ হাজার টাকাসহ মোট একলাখ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক নাসির উদ্দিন বাবলু জানান, “আল্লাহর ঘর মসজিদের আলমারি ভেঙ্গে দিনে দুপুরে চুরির ঘটনা সত্যিই অকল্পনীয়। দোহাজারী তদন্ত কেন্দ্র ইনচার্জকে এব্যাপারে মৌখিকভাবে অবহিত করা হয়েছে।”
দোহাজারী তদন্ত ইনচার্জ পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম ভূইয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে মসজিদে চুরির ঘটনা নিশ্চিত করে তিনি বলেন, “চুরির সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এব্যাপারে যথাযথ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।








