নিউজটি শেয়ার করুন

দোহাজারী পৌরসভাস্হ আলোড়ন সমবায় সমিতির পক্ষ থেকে ২৫০ পরিবারকে খাদ্যদ্রব্য বিতরণ

চন্দনাইশ প্রতিনিধি: নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশেও এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। করোনা ভাইরাসের কারণে সারা দেশ প্রায় লকডাউন। একারনে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে অতিদরিদ্র শ্রমজীবী পরিবারের মানুষগুলো, যারা দিন আনে দিন খায়। পরিবারের তিন বেলা পেটের ভাতের জোগান কিভাবে দেবেন, সেই চিন্তায় দিন কাটাচ্ছেন অসহায় মানুষগুলো। করোনা ভাইরাসের কারনে সৃষ্ট পরিস্থিতির কারনে কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবারের দশ দিনের খাবারের দুশ্চিন্তা দূর করতে আলোড়ন সমবায় সমিতির পক্ষ থেকে দোহাজারী পৌরসভাস্হ হাছনদন্ডী এলাকায় ২৫০ পরিবার কে করোনা সংকটের কারণে কর্মহীন ও গৃহবন্দী অসহায় মানুষের মাঝে চাল, ডাল, পিঁয়াজ, তৈল, আলু, সাবান সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য ত্রাণ সামগ্রী বিতরণ করছে। উপস্থিত ছিলেন উক্ত সমিতির সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম, প্রতিষ্ঠাতা সদস্য রাইহান মোহাম্মদ দস্তগীর, সাধারণ সম্পাদক আলী জামিল ফয়েজ, সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, অর্থ সম্পাদক রিফাত, প্রচার সম্পাদক নুর উদ্দিন, নাহিয়ান হোজাইফ রনি, মোঃ আরিফ, হেলাল উদ্দিন, সুজন, তারেক, কলিম, হাবিব, আনোয়ার, বোরহান,প্রমুখ।