চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে দিবসটি উপলক্ষে দোহাজারী পৌরসভার পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সাবেক দোহাজারী ইউ.পি চেয়ারম্যান আবদুল্লাহ্ আল নোমান বেগ, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক নবাব আলী, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্র আই.সি পরিদর্শক এম.এ হালিম, সহকারী প্রকৌশলী মোহাম্মদ শামীম মৃধা, উপ-সহকারী প্রকৌশলী এসএম জমির উদ্দিন, হিসাব রক্ষক মজিবুর রহমান, লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়া, সাবেক ইউপি সদস্য মোঃ শাহ্ আলম, এসএম জামাল উদ্দিন, ইস্কান্দার মিয়া, মোঃ ইয়াছিন, রোকেয়া বেগম, মমতাজ বেগম লিলি, পৌরসভার কর আদায়কারী মিজানুর রহমান, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই জাকির হোসেন, ঠিকাদার মোঃ মনসুর আলী, এসএম ইউছুফ প্রমূখ।
পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন অতিথিরা। এছাড়া পৌরসভা কম্পাউন্ডে গাছের চারা রোপণ করা হয়।








