নিউজটি শেয়ার করুন

দোহাজারী পৌরসভায় স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) বিকালে দোহাজারী আবাহনী ক্রীড়া চক্র হলরুমে দোহাজারী পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা ও করোনা টিকা নিবন্ধন সহায়তা বুথ উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

করোনা মহামারী বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোহাজারী পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মশিউর রহমান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাতকানিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ জোবায়ের। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি সেলিম হোসেন, অর্থ সম্পাদক এম. ফয়েজ আহমদ টিপু, দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শওকত খান।

দোহাজারী পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আলম খানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক প্রবীন দাশ সুমন, সিনিয়র সদস্য জামাল মিয়া, এডভোকেট ইমরান উদ্দীন, বৈলতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক নুরুল আলম আজাদ, বরকল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক জাহেদুল ইসলাম নেছার, ধোপাছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহবুবুল আলম। এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর আলী, কাজী মোস্তাফিজ, জাহাঙ্গীর আলম সোহেল, রফিক মিয়া, শাহজাহান, সুমন, এনাম, আজম, জাহেদ, আবু তালেব, বদিউল আলম, ছাত্রলীগ নেতা ইরফান আহমদ শুভ, আবুল হাসান, সাগর, সাইমুন, কাশফি প্রমূখ।