চন্দনাইশ প্রতিনিধি: নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশেও এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। করোনা ভাইরাসের কারণে সারা দেশ প্রায় লকডাউন। একারনে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে অতিদরিদ্র শ্রমজীবী পরিবারের মানুষগুলো, যারা দিন আনে দিন খায়। পরিবারের তিন বেলা পেটের ভাতের জোগান কিভাবে দেবেন, সেই চিন্তায় দিন কাটাচ্ছেন অসহায় মানুষগুলো।
করোনা ভাইরাসের কারনে সৃষ্ট পরিস্থিতির কারনে কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবারের দশ দিনের খাবারের দুশ্চিন্তা দূর করতে দোহাজারী পৌরসভা যুবদলের উদ্যোগে মঙ্গলবার (৩১ মার্চ) সকালে চাগাচর এলাকার দুই শতাধিক অতিদরিদ্র শ্রমজীবী পরিবারের মাঝে দশ দিনের চাল, ডাল, তেল, আটা ও পেঁয়াজসহ প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল সভাপতি মোঃ শাহাজাহান, সহ-সভাপতি মোঃ শাহাজান চৌধুরী, সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ শাহ্, সহ-যুগ্ম সম্পাদক আবু বক্কর, সহ-সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ হিরু, কৃৃষি বিষয়ক সম্পাদক মীর মোঃ মহিউদ্দিন, দোহাজারী পৌরসভা বিএনপি সাবেক সহ-সভাপতি কামাল উদ্দীন, যু্বদল নেতা মোঃ সুমন, আব্দুল হাকিম, আলী আজগর, মীর হোসেন, জয়নাল আবেদীন সোহেল, মোঃ ফরিদ, মোঃ হাকিম, মোঃ মাহফুজ, বশির, শ্রমিক দল নেতা জিয়াউর রহমান, আলমগীর, আনোয়ার হোসেন, মোঃ ওয়াসিম, উপজেলা যুবদল নেতা মোশারফ, আব্দুর সাত্তার সানী, চন্দনাইশ পৌরসভা যুবদল নেতা খালেক রায়হান, সেলিম উদ্দীন, শহীদ, সুমন প্রমূখ।








