নিউজটি শেয়ার করুন

দোহাজারী হাইওয়ে থানার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ

চন্দনাইশ প্রতিনিধিঃ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ১৮ মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মানার শর্তে গত ১২ সেপ্টেম্বর থেকে খুলে দেয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান।

তারই প্রেক্ষিতে দোহাজারী হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে দোহাজারী পৌরসভার ‘দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়’ ও ‘দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

মাস্ক বিতরণকালে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব শিক্ষার্থীদের বলেন, করোনা মাহামারি থেকে সচেতন থাকতে হবে, নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পড়ে স্কুলে আসতে হবে। বাড়িতেও একই ভাবে স্বাস্থ্য সচেতন থাকতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এছাড়া বিদ্যালয়ে আসা যাওয়ার সময় সতর্কতার সাথে মহাসড়ক পারাপারের পরামর্শ দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আহমদ, দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আহমদ,দোহাজারী হাইওয়ে থানার সার্জেন্ট নাজিমুল, কনস্টেবল সোহেল, কামাল, ফারুক, আরাফাত, দুলাল, শিক্ষক যথাক্রমে- শহিদুল্লাহ্, নয়ন বড়ুয়া, অলক সরকার, আরিফা কাউসার, আলেয়া বেগম, শর্মিলা চক্রবর্তী, অনুশ্রী শীল, রুপশ্রী দাশ, বাপ্পী দত্ত, আইরিন পারভিন, নোমান মিয়া, সেলিনা আক্তার, শফিউন্নেছা, প্রনবী গুহ, ফাতেমাতুজ্ জোহরা, প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here