নিউজটি শেয়ার করুন

দোহাজারী হাইওয়ে থানার উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চন্দনাইশ প্রতিনিধিঃ দক্ষিণ চট্টগ্রামের দোহাজারী হাইওয়ে থানার উদ্যোগে বিভিন্ন এলাকার অসহায় হতদরিদ্র ও প্রতিবন্ধী ১ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৩ মে) অসহায় হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবার গুলোর মধ্যে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আবদুর রব এর নিজ উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করেন।

এই সময় উপস্থিত ছিলেন দোহাজারী হাইওয়ে থানার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আবদুর রব, এস আই মোঃ ফারুক উদ্দিন, এ এস আই মোঃ আদম আলী,ফারুক, চন্দনাইশ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত দাশ ইমন, সি প্লাস প্রতিনিধি মোঃ ফয়সাল চৌধুরী প্রমুখ।