Site icon CPLUSBD.COM

দোহাজারী হাসপাতালের চিকিৎসক দম্পতি করোনায় আক্রান্ত

চন্দনাইশ প্রতিনিধিঃ  চন্দনাইশ উপজেলার দোহাজারী ৩১শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসক দম্পতি করোনায় আক্রান্ত হয়েছেন। এমন বিষয়টি হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবু তৈয়ব তথ্যটি নিশ্চিত করেছেন।

চিকিৎসক স্বামী করোনায় আক্রান্তের চার দিন পর একই হাসপাতালে কর্মরত চিকিৎসকের স্ত্রীও আক্রান্ত হলেন। করোনা আক্রান্তরা হলেন, দোহাজারী ৩১শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ শেখ সাদী এবং তাঁর স্ত্রী ডাঃ আফসানা দিপা।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) ডাঃ মুহাম্মদ শেখ সাদীর করোনা শনাক্ত হয়। এর চার দিন পর ২৯ ডিসেম্বর (মঙ্গলবার) তাঁর স্ত্রী ডাঃ আফসানা দিপাও আক্রান্ত হন। ধারণা করা হচ্ছে হাসপাতালে সেবা দিতে গিয়ে যে কোনোভাবে করোনা আক্রান্ত রোগীর মাধ্যমে তাঁরা সংক্রমিত হয়েছেন। বর্তমানে ওই চিকিৎসক দম্পতি হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। দোহাজারী ৩১শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবু তৈয়ব চিকিৎসক দম্পতির করোনা আক্রান্তের তথ্যটি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, চট্টগ্রামের (কোভিড ডেডিকেটেড) জেনারেল হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে প্রথম করোনা আক্রান্ত চিকিৎসক হিসেবে গত ১১ মে থেকে উক্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ শেখ সাদী। গত ২জুন করোনামুক্তির ছাড়পত্র পেয়েছেলিন তিনি।