Site icon CPLUSBD.COM

‘দ্বিতীয় বিয়ের’ গুঞ্জন, যা বললেন অপু বিশ্বাস

news in chittagong

কিছুদিন ধরেই গণমাধ্যমে সংবাদ প্রকাশ হচ্ছে যে, ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন। খুব শিগগিরই দুই হাত চার হাত হতে যাচ্ছে বলেও কোনো কোনো সংবাদ মাধ্যম খবর প্রকাশ করে।

ঢালিউড সিনেমার এক নায়ককে ঘিরে অপুর বিয়ের গুঞ্জন ডালপালা মেলা শুরু করেছে। অনেকে বলাবলি করছেন ওই নায়কের গলায়ই মালা দিতে যাচ্ছেন ঢালিউড কুইন। কিন্তু সব গুঞ্জন ও জল্পনাকে উড়িয়ে দিয়েছেন অপু বিশ্বাস।

সোমবার গনমাধ্যমকে তিনি বলেন, দ্বিতীয় বিয়ে নিয়ে যেসব খবর প্রচার হয়েছে তার সবগুলোই ভিত্তিহীন। এগুলো নিছকই গুজব।

ঢাকাই সিনেমার নায়কের সঙ্গে দ্বিতীয় বিয়ে হওয়ার সম্ভাবনার খবরের বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমি নিজেও জানি না এমন খবর কিভাবে ছড়ালো। সামনে আমার ‘শ্বশুড়বাড়ি জিন্দাবাদ’ ছবিটি মুক্তি পাবে। এখানে বাপ্পী চৌধুরীর সঙ্গে জুটি বেঁধেছি আমি। হতে পারে আমাদের ভক্তরা আলোচনা তৈরি করতেই এ ধরনেই ‘ফান পোস্ট’ দিচ্ছেন ফেসবুকে।’

তিনি বলেন, ফেসবুক থেকেই বিষয়টি ফুলিয়ে ফাঁপিয়ে বাপ্পীর সঙ্গে আমার বিয়ের খবর কিছু অখ্যাত গণমাধ্যমে প্রকাশ হয়েছে। যার কোনো ভিত্তি নাই।

গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারের বরাত দিয়ে অপু বলেন, আমি কিছু নির্ভরযোগ্য গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলাম বিয়ে হয়তো করতেও পারি কোনো একদিন। যদি করি তবে এবার মায়ের ইচ্ছেতে করবো। তার মানে এই নয় যে আমি এখনই বিয়ে করে ফেলছি বা বিয়ের জন্য পাত্র দেখা শুরু করে দিয়েছি।