Site icon CPLUSBD.COM

দ্বিতীয় স্ত্রী বিদেশি হলেই নোবেল!

নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তুমুল সমালোচনা করছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতারা। এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের প্রভাবশালী সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা।

বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল বলেন, ‘যাঁদের দ্বিতীয় স্ত্রী বিদেশি, তারাই নোবেল পান।’

বিজেপি নেতা-মন্ত্রীদের এমন মন্তব্য নিয়ে ইতিমধ্যেই সমালোচনা ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। আর এক নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গেও বরাবর বিরোধ বিজেপির। আবার অভিজিতও মোদী সরকারের নীতি-নিয়মের ঘোর সমালোচক বলে পরিচিত।