দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান মৃত্যুর আগের মূহুর্ত পর্যন্ত সন্দ্বীপের মানুষের জন্য কাজ করে গেছেন। তিনি এক সময়ের অবহেলিত সন্দ্বীপকে আধুনিক সোনার সন্দ্বীপে রুপান্তরের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি দলমত নির্বিশেষে সন্দ্বীপের মানুষের জন্য কাজ করে গেছেন। তিনি চলে গেলেও তার প্রতিষ্ঠিত অসংখ্য রাস্তাঘাট, স্কুল, কলেজ, হাসপাতাল, মসজিদ মক্তব, মন্দিরের মত উন্নয়ন কাজের মাঝে তিনি অমর হয়ে আছেন।
সন্দ্বীপের সাবেক সাংসদ দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমানের ১৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্যে কথাগুলো বলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মাষ্টার মোঃ শাহজাহান বিএ । রবিবার সকাল ৯ টায় দ্বীপবন্ধু ভবনের পাশে মুস্তাফিজুর রহমানের কবরে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাতীলীগ,কৃষকলীগ,সন্দ্বীপ প্রেসক্লাব,মুস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজে, মুস্তাফিজুর রহমান হাই স্কুল,রুপালী লাইফ ইন্সুইরেন্স সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়।
সকাল ১০ টায় দ্বীপবন্ধু ভবন চত্বরে আলোচনা সভার শুরু হয়। সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রায়াত সাংসদ দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমানের পুত্র সাংসদ মাহফুজুর রহমান মিতা ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মাষ্টার মোঃ শাহজাহান বিএ । পরে কোরআন খতম, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিকাল ৪ টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে কবি আবদুল হাকিম অডিটোরিয়ামে স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত হয়।








