নিউজটি শেয়ার করুন

‘দ্যুতিময় এক শিল্পীর নাম সালমান শাহ ‘

সিপ্লাস ডেস্ক: ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নায়ক সালমান শাহ বললেন শাকিব খান। প্রিয় এই নায়কের জন্মদিনে শাকিব তার ফেসবুকে দীর্ঘ এক শুভেচ্ছাপত্র লিখেছেন। সালমান শাহ ২৫ বছর আগে চলে গেলেও আজও তার হৃদয়ে সেই ২৫ বছরের তরুণ নায়ক হয়ে দাগ কেটে আছেন বলে দাবি করেন শাকিব।

এই চিত্রনায়ক লিখেছেন, ‘দ্যুতিময় এক শিল্পীর নাম সালমান শাহ। বেঁচে থাকলে তিনি আজ ৫০ বছরে পা রাখতেন। হয়তো বয়সের ছাপ ফুটে উঠতো তার হাসিতে। গলায় ভর করতো গাম্ভীর্য। দুয়েকটা সাদাচুল দেখা গেলেও তার নায়ক সুলভ ব্যক্তিত্বের সামনে হয়তো কোনো পাত্তাই পেত না! তাকে নিয়েই ৫০তম জন্মদিনের সুর্বণ জয়ন্তী পালন করতাম।’

শাকিব খান আরও লিখেছেন, ‘বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ক্ষণজন্মা এ মানুষটি ২৫ বছর আগে চলে গেলেও আজও আমার মনে সেই ২৫ বছরের তরুণ নায়ক হয়ে দাগ কেটে আছেন। যে দাগটা তার প্রস্থানের এতো বছর পরেও জ্বলজ্বলে।

অভিনয় জীবনে অল্পসময়ে এতো মানুষের ভালোবাসা পাওয়া যে সত্যি দুর্লভ ভাগ্যের ব্যাপার, সেটা সালমান শাহকে দেখলে বোঝা যায়। আজও বাংলার মানুষ তাকে আবেগ ও শ্রদ্ধায় স্মরণ করছে, ভবিষ্যতেও করে যাবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here