নিউজটি শেয়ার করুন

দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
ফাইল ছবি

সিপ্লাস ডেস্কঃ করোনাভাইরাস মহামারি রুখতে নানা ধরনের বিধিনিষেধ এরই মধ্যে তুলে নিয়েছে সরকার। জনজীবন অনেকটা স্বাভাবিক। এবার শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত সচিব সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ নির্দেশনা দেন তিনি।

সভায় সংশ্লিষ্ট সচিব বলেন, আমরা বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ব্যবস্থা করছি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শুধু বিশ্ববিদ্যালয় নয়, দ্রুত স্কুলগুলোও খুলে দেওয়ার ব্যবস্থা করেন। কারণ, বাচ্চারা ঘরে থাকতে থাকতে অসুস্থ হয়ে যাচ্ছে। বাচ্চারা মানসিকভাবেও অসুস্থ হয়ে যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব ধরনের পদক্ষেপ নিতে হবে। সবার জন্য টিকা নিশ্চিত করতে হবে। জরুরি ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।

জনজীবন স্বাভাবিক রাখা এবং অর্থনীতির চাকা সচল রাখার লক্ষ্যে এরই মধ্যে নানা ধরনের বিধিনিষেধ তুলে নিয়েছে সরকার। এর পরিপ্রেক্ষিতে চালু হয়েছে শিল্প কারখানা, গণপরিবহন এবং খুলে দেয়া হচ্ছে পর্যটন কেন্দ্রগুলো।

তবে শিক্ষা প্রতিষ্ঠান কবে নাগাত খোলা হবে এ বিষয়ে সরকার থেকে নির্দিষ্ট কিছু বলা হচ্ছিল না।

শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কবে, এমন প্রশ্নে গত ১৫ আগস্ট শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘আমরা সবসময় ভাবছি, আজকে নতুন করে ভাববার কিছু নেই, আমরা আগে থেকেই ভাবছি, পরিকল্পনা করছি। আর সেগুলো বাস্তবায়ন করছি। যেখানে যতটুকু সম্ভব, পরিস্থিতি যতখানি এলাও করছে আমরা তা বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছি।’

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here