সিপ্লাস ডেস্ক: শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, ধর্ম মানুষের কল্যাণের জন্য। ধর্মচর্চার মাধ্যমে মানুষ বিশৃঙ্খল পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারে। চট্টগ্রাম অসাম্প্রদায়িক চেতনার লীলাভূমি। এখানে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে।
তিনি শনিবার (১০অক্টোবর) গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের নবনির্বাচিত কমিটির সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
এসময় তিনি গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দিরের উন্নয়নের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং পরিচালনা কমিটির নবনির্বাচিত কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি মাইকেল দে, সাধারণ সম্পাদক কাজল কান্তি দেব, কর্মকর্তা জগন্নাথ মিত্র, অমিত চৌধুরী, দেবাশীষ নাথ দেবু, উজ্জ্বল চক্রবর্তী, সঞ্জয় ভৌমিক কংকন, বিশ্বনাথ দাশ বিশু, অমলকৃষ্ণ নাথ টুটুল, মুনমুন দত্ত মুন্না, মহিলা সম্পাদিকা সুচিত্রা গুহ টুম্পা, রাজীব চৌধুরী রাজু, সুনয়ন গুহ শুভ প্রমুখ। নেতৃবৃন্দ মন্ত্রীকে মন্দিরের চলমান সার্বিক কার্যক্রম ও উন্নয়ন বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

