নিউজটি শেয়ার করুন

‘ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার বিষয়টি বিবেচনা করছে সরকার’

সিপ্লাস ডেস্ক: ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার (৭ অক্টোবর) সকালে নিজ বাসা থেকে সচিবালয়ের উদ্দেশে বের হওয়ার পর সময় সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, যেহেতু জনগণের পক্ষ থেকে দাবি ওঠেছে ধর্ষণের শাস্তি যাবজীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার, সেহেতু এটা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। কারণ আইন মানুষের জন্য।

সম্প্রতি সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে গণধর্ষণ ও নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন এবং সারাদেশে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন বেড়ে যাওয়ায় ধর্ষণের শাস্তি বাড়ানোর দাবি উঠেছে। এনিয়ে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন।