আনোয়ারা প্রতিনিধি: সারাদেশে চলমান নারী-শিশু নির্যাতন ও ধর্ষণ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করার দাবিতে আনোয়ারা-কর্ণফুলী সাবেক সাংসদ সরওয়ার জামান চৌধুরী নিজাম এমপির নির্দেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আনোয়ারা উপজেলা ছাত্রদল।
গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার চাতরী চৌমহনী বাজারে উপজেলা ছাত্রদল নেতা অহিদুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে ও ইকবাল হোসাইন জুয়েল’র সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্রদল নেতা দিদারুল আলম, মহিউদ্দিন, ইমরান, ইকবাল, হাশেম, সাজ্জাদ, ছালেহসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা। বিক্ষোভ মিছিলটি রাজছিলা ফকির মাজার এলাকা থেকে শুরু করে চাতরী চৌমুহনী বাজারে এসে শেষ হয়।
সমাবেশ শেষে ছাত্রদল নেতা ইকবাল হোসাইন জুয়েল ব্যানার নিয়ে যাওয়ার সময় ছাত্রলীগ নেতারা তার উপর হামলা ও ব্যবহৃত ব্যানার আগুনে পুড়ে দেওয়ার ঘটনাও ঘটে।

