নিউজটি শেয়ার করুন

ধলঘাটা হোসাইনিয়া ফজলুল উলুম হাফেজিয়া মাদ্রাসার হাফেজ ফরিদুল আলম বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

মহেশখালী প্রতিনিধি: মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের সাপমারার ডেইল হাফেজ ফজলুল হক (রহঃ)’র প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হোসাইনিয়া ফজলুল উলুম হাফেজিয়া মাদ্রাসা এর নাম পরিবর্তন হীন ষড়যন্ত্র ও হাফেজ ফরিদুল আলমের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার রুখে দাঁড়াতে ৩ সেপ্টেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর ধলঘাটা সাপমারার ডেইল মসজিদের মাঠে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ধলঘাটা সাপমারার ডেইল হোসাইনিয়া ফজলুল উলুম হাফেজিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের আয়োজনে উক্ত মানবন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, যুগ যুগ ধরে তীল তীল করে গড়ে তোলা মাদ্রাসাটির দায়িত্বরত হাফেজ ফরিদুল আলমের বিরুদ্ধে চলমান সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। স্থানিয় একটি চক্র মাদ্রাসাটির নাম পরিবর্তন করে নিজেদের দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে বলে ও দাবী করেন বক্তারা।

উক্ত মাদ্রাসার প্রাক্তন ছাত্র হাফেজ দোলোয়ার হোছাইনের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা বোরহান উদ্দীন আলকাদেরী,অত্র প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মামুন জায়গা দাতা এবং অত্র প্রতিষ্ঠানের সহ-সভাপতিঃ হাজী মোহাম্মদ ওসমান গণি, হাফেজ মোহাম্মদ রেজাউল করি,শিক্ষক হাফেজ ফরিদুল আলম,হাফেজ আবু তাহের হাফেজ সাইফুল ইসলাম,হাফেজ নজরুল ইসলাম,হাফেজ হারুনুর রশিদ,হাফেজ নুরুল আবছার,হাফেজ নুর মোহাম্মদ,হাফেজ বশির আহমদ প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here